Apan Desh | আপন দেশ

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৪, ১৫ মার্চ ২০২৬

আপডেট: ২০:০৩, ১৫ মার্চ ২০২৬

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান

ফাইল ছবি

সংবিধানের বহুল আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায়ে বলা হয়েছে, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এর আগে গত বছরের ২০ নভেম্বর সর্বোচ্চ আদালত এ রায় দেন।

পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ উল্লেখ করেন, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই এ ব্যবস্থা কার্যকর হবে। তবে বর্তমান সংসদ চাইলে এ ব্যবস্থার সংযোজন বা বিয়োজন করতে পারবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ বিষয়ে বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, এ রায় কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, বরং পুরো জাতির জন্য একটি মাইলফলক। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক রাজনৈতিক সুবিধা নেয়ার উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন, যার ফলে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন <<>> দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

এর আগে ২০২৫ সালের ২০ নভেম্বর সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। পরে ২০১১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় আপিল বিভাগের রায়ে ওই সংশোধনী বাতিল ঘোষণা করা হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ ঘটে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়