Apan Desh | আপন দেশ

আফঈদা-ঋতুপর্ণাদের শুভকামনা অস্ট্রেলিয়ান হাইকমিশনের

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:০৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আফঈদা-ঋতুপর্ণাদের শুভকামনা অস্ট্রেলিয়ান হাইকমিশনের

ছবি: বাফুফে

১ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে এএফসি নারী এশিয়ান কাপ। প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ এ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদশের মেয়েরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দেশ ছাড়বেন লাল সবুজের ফুটবল কন্যারা। তার আগে আফঈদা-ঋতুপর্ণাদের শুভকামনা জানিয়েছে। 

বাংলাদেশ নারী ফুটবল দলকে আমন্ত্রণ জানায় ঢাকায় অস্ট্রেলিয়া হাই কমিশন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ঋতুপর্ণারা অস্ট্রেলিয়ান হাই কমিশনে যান। অস্ট্রেলিয়ান হাই কমিশন বাংলাদেশ নারী দলকে এশিয়া কাপের জন্য শুভকামনা জানায়। এএফসি মহিলা এশিয়া কাপ অঙ্কিত একটি কেক কাটেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, অধিনায়ক আফিদা খন্দকার ও ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান ডেপুটি হাই কমিশনার। ঋতুপর্ণারা এক ঘণ্টার বেশি সময় সেখানে বেশ আনন্দে কাটান। কেউ রিকশার ছবিতে পোজ দিয়েছেন। হাই কমিশনে ছোটখাটো ফুটবল কসরতও দেখিয়েছেন আফিদারা। 

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশানের নাম লিখে বাংলাদেশ নারী দলের জার্সি বাফুফে সভাপতি ডেপুটি হাইকমিশনারকে হস্তান্তর করেন। বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপী ফেডারেশনের পক্ষ থেকে হাই কমিশনকে সৌজন্যমূলক বল উপহার দেন। বাংলাদেশ ক্রিকেট দল প্রায়ই অস্ট্রেলিয়া সফর করে। বাংলাদেশ ক্রিকেট দলকেও অস্ট্রেলিয়ান হাই কমিশন আমন্ত্রণ জানিয়ে শুভকামনা জানায় প্রায় সময়ই। 

বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে ১৪ ফেব্রুয়ারি থেকে। পিটার বাটলারের অনুশীলন সেশনে মিডিয়ার প্রবেশাধিকার ছিল না। বৃহস্পতিবার দেশ ছাড়ার আগে শেষ অনুশীলন সেশনে মিডিয়ার জন্য উন্মুক্ত করেছেন। সেটাও আবার কাকডাকা ভোরে। এদিন দুপুর বারোটায় এশিয়া কাপের জন্য সংবাদ সম্মেলন ডেকেছে বাফুফে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের