Apan Desh | আপন দেশ

গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবসের র‌্যালি

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৭, ৮ মার্চ ২০২৬

গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবসের র‌্যালি

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

রোববার (০৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয় অধিদফতরের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ লায়লাতুল হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক নার্গিস জাহান,মহিলা পরিষদের সাধারন সম্পাদক রিক্তু প্রসাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল,জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও এনজিওর কর্মীগণ।

আরও পড়ুন <<>> হানিট্র্যাপ চক্রের এক নারী সদস্যসহ আটক ২

এছাড়াও গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনেও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা -৪ গোবিন্দগঞ্জ আসনের সাংসদ সদস্য শামীম কায়সার লিংকন। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়ামিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান,মহিলা বিষয়ক কর্মকতা ফারজানা ইয়ামিন, পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু জাফর লেলিন, থানার উপ-পরিদর্শক অনিরমা রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু