Apan Desh | আপন দেশ

নারী নেতৃত্ব কোরআন পরিপন্থি: জামায়াত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৬, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:৩৩, ১ ফেব্রুয়ারি ২০২৬

নারী নেতৃত্ব কোরআন পরিপন্থি: জামায়াত

ছবি: আপন দেশ

জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবে না এবং এটি দলের নীতির অংশ।

রোববার (০১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

নুরুন্নেসা সিদ্দীকা কোরআনের ব্যাখ্যা দিয়ে বলেন, নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থি। নারীদের পরিচালনা করবে পুরুষ। ইসলাম অনুযায়ী, পুরুষ হলো নারীর পরিচালক। যেহেতু জামায়াত একটি ইসলামী সংগঠন, তাই কোনো ইসলামী সংগঠনে নারীরা শীর্ষ পদে যেতে পারবে না।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, নির্বাচনের নামে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন এলাকায় শান্তি কমিটি গঠন হচ্ছে। যদিও নির্বাচন কমিশন (ইসি) তা জানে না। নুরুন্নেসা সিদ্দীকা বলেন, সুস্থ কোনো দল বা সুস্থ কোনো মানুষ শান্তি কমিটি নিয়ে কথা বলতে পারে না।

আরও পড়ুন <<>> নারীদের কাছে ক্ষমা না চাইলে জামায়াত আমীরের বিরুদ্ধে আন্দোলন: ছাত্রদল

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, দলের নারী কর্মীরা ভোট প্রচারণায় গেলে বিভিন্ন হুমকির মুখে পড়ছেন। এছাড়া জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ‘এক্স’ হ্যান্ডেলে নারীদের নিয়ে অবমাননাকর পোস্ট দেয়ার বিষয়টি দল অস্বীকার করেছে। তারা বলেছে, ওই পোস্ট একাউন্ট হ্যাক করে করা হয়েছে। এ ঘটনায় শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতের দিকে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এদিকে জামায়াত নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসির কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়