ছবি: বাফুফে
প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলতে অস্ট্রেলিয়ায় গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বর্তমানে সিডনিতে রয়েছেন তারা। বাংলাদেশ কন্টিনজেন্টের সঙ্গে ছিলেন না ফিজিওথেরাপিস্ট জাকিয়া রহমান। অসুস্থ থাকায় দলের সঙ্গে যেতে পারেননি তিনি।
এশিয়া কাপ উপলক্ষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ পিটার বাটলার ফিজিওর অসুস্থতার বিষয়টি জানিয়েছিলেন। তিনি দলের সঙ্গে যেতে পারছেন না এ খবরটি দিন দুয়েক পর প্রকাশ পেয়েছে।
অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমী বলেন, ১৮ ফেব্রুয়ারি ফিজিও অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। অপারেশন হওয়ায় তিনি দলের সঙ্গে আসতে পারেননি।
আরও পড়ুন<<>>দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হার ভারতের
ফিজিও ফুটবলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাকিয়া শেষ মুহূর্তে অসুস্থ হওয়ায় বাফুফে বেশ বিপাকে পড়েছে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই জায়গায় ফিজিও খুঁজছে ফেডারেশন, বললেন টিম ম্যানেজার, বাংলাদেশ থেকে ফিজিও আনতে ভিসার বিষয় রয়েছে। আমরা সে প্রক্রিয়া শুরু করেছি। আবার অস্ট্রেলিয়াতেও খোঁজা হচ্ছে। যেটা দ্রুত সম্ভব, সেটাই করা হবে দলের জন্য।
বাংলাদেশ দলের ফিটনেস কোচ অস্ট্রেলিয়ান লর্ড। তিনি পার্থের অধিবাসী। তাই সিডনিতে ফিজিও খোঁজার বিষয়ে তিনি তেমন কার্যকর ভূমিকা রাখতে পারছেন না।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































