Apan Desh | আপন দেশ

হত্যা

ভগ্নিপতিকে হত্যার ঘটনায় শ্যালক গ্রেফতার

ভগ্নিপতিকে হত্যার ঘটনায় শ্যালক গ্রেফতার

নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থায় কামাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। হত্যা মামলার প্রধান আসামি মো. আকাশ উদ্দিনকে (২২) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এসআরবি-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে ঢাকার উত্তরা পূর্ব থানার আজমপুর কাঁচাবাজার এলাকার একটি সিএনজি পাম্পের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-১১, সিপিসি-৩ নোয়াখালী ও এসআরবি-১০, সিপিএসসি লালবাগের যৌথ দল এ অভিযান চালায়।

০৬:৪৬ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

রাজশাহীতে পৃথক ঘটনায় বৃদ্ধা-ব্যবসায়ীকে হত্যা

রাজশাহীতে পৃথক ঘটনায় বৃদ্ধা-ব্যবসায়ীকে হত্যা

রাজশাহীতে পৃথক দুটি ঘটনায় এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার এবং জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীর হত্যা করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) দিনগত রাতে নগরীর কেদুর মোড় এলাকা থেকে ৭০ বছর বয়সী বেলী খাতুন নামের ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে, একই দিন সন্ধ্যায় পবা উপজেলার খড়খড়ি কমলাপুর এলাকায় চাচাতো ভাইয়ের পক্ষের সঙ্গে সংঘর্ষে জিয়ারুল ইসলাম (৪৫) নামের এক বাঁশ ব্যবসায়ী হত্যা করা হয়। ময়নাতদন্তের জন্য উভয়ের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নগরীর কেদুর মোড় এলাকায় নিজ বাড়িতে একাই থাকতেন বেলী খাতুন। তার স্বামী কয়েক বছর আগে মারা গেছেন এবং চার ছেলেমেয়ে দেশের বাইরে থাকেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়ির ভাড়াটিয়া দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও বেলী খাতুনের কোনো সাড়া পাচ্ছিলেন না। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে দরজা ভেঙে ভেতরে তার মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশ ঐ নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে।

০৩:৪০ পিএম, ১২ অক্টোবর ২০২৬ সোমবার

আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে নিহত আবরার ফাহাদের পরিবার।বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে নির্যাতনে নিহত আবরার ফাহাদের পরিবারের সদস্যরা। আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ চেয়েছিলাম, সেটি পেয়েছি। ৭ বছর হয়ে গেছে, এখনও আপিল বিভাগে মামলাটি বিচারাধীন অবস্থায় পড়ে আছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আইনের মধ্যে থেকে যত দ্রুত রায় বাস্তবায়ন করা যায় সে কথা বলেছি প্রধানমন্ত্রীকে। এ বিষয়ে চেষ্টা করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

০৭:১৬ পিএম, ৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

মাদকসেবী অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা, দুই কিশোর আটক

মাদকসেবী অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা, দুই কিশোর আটক

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসেবী অপবাদ দিয়ে মব সৃষ্টি করে রিকশাচালক মো.ফয়েজ আহাম্মদকে (৪৩) পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তারা।রোববার (০৪ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.আতিক উল্লাহ`র আদালতে গ্রেফতার দুই কিশোর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। গ্রেফতার দুই কিশোর হলো আশরাফুল ইসলাম শ্রাবন (১৬) ও আকবর হোসেন ফাহিম (১৭)। তারা সোনাইমুড়ী উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা। পিবিআই জানায়, তারা একটি কিশোর গ্যাং গড়ে তুলে এলাকায় ত্রাস সৃষ্টি ও মব তৈরির মাধ্যমে অরাজকতা চালিয়ে আসছিল।

০৬:৪৬ পিএম, ৪ অক্টোবর ২০২৬ রোববার

গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর

গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ফের চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবারও সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২১ সেপ্টেম্বর একই মামলায় গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছিলেন আদালত।

০৫:৩৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

এমপি নজরুলের ফের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

এমপি নজরুলের ফের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

জামায়াতে ইসলামীর এমপি গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে ডিবি পুলিশ। চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নজরুল ইসলামকে আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে শুনানি হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগেরর এসআই রফিকুল ইসলাম। গাজী নজরুল ইসলামকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে। শুনানিকালে তাকে এজলাসে তোলা হবে বলে জানিয়েছেন হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম।

০৫:১৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

গাজী নজরুলের গাড়িচালক মরিয়মের মামা ওবায়দুর কারাগারে

গাজী নজরুলের গাড়িচালক মরিয়মের মামা ওবায়দুর কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

০৯:৩৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement