Apan Desh | আপন দেশ

ইকরার মৃত্যুর ঘটনায়

মামলা তুলে নিতে চাপ প্রয়োগ

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৫, ৪ মার্চ ২০২৬

আপডেট: ১৫:৫৮, ৫ মার্চ ২০২৬

মামলা তুলে নিতে চাপ প্রয়োগ

স্ত্রীর সঙ্গে জাহের আলভী। ছবি: অভিনেতার ফেসবুক

অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘জাস্টিস ফর ইকরা’ নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম এ কর্মসূচির আয়োজন করে।

বুধবার (০৪ মার্চ) দুপুর ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ফটকের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে ইকরার বন্ধু-বান্ধবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি অভিযোগে নাম আসা ব্যক্তিদের বয়কটের আহবানও জানানো হয়।

মানববন্ধনে ইকরার ঘনিষ্ঠ বান্ধবী সামিয়া আলম বলেন, জাহের আলভী, তিথীসহ পুরো টিম নেপাল থেকে দেশে ফিরেছেন। কিন্তু পুলিশ এখনো তাদের ইকরার মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করেনি বলে তিনি প্রশ্ন তোলেন। নেপালে কী ঘটেছিল এবং কেন ইকরা আত্মহত্যা করেন—এসব বিষয় তদন্তের দাবি জানান তিনি।

তিনি বলেন, ইকরার ব্যবহৃত মোবাইল ফোন বর্তমানে পুলিশের কাছে রয়েছে বলে তারা জেনেছেন। ওই ফোনে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ থাকতে পারে। প্রয়োজনীয় তথ্য উদ্ধারে পাসওয়ার্ডও তাদের কাছে রয়েছে, যা তদন্তে কাজে লাগানো সম্ভব বলে দাবি করেন তিনি।

মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ কতদূর এগিয়েছে এবং তদন্তের অগ্রগতি কী—এ প্রশ্নও তোলেন সামিয়া আলম। তিনি অভিযোগ করেন, মামলা তুলে নেয়ার জন্য চাপ দেয়া হচ্ছে। তবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিচার চান বলে জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, কোনো ধরনের প্রভাব বা চাপ ছাড়াই নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। ইকরার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।

আরও পড়ুন <<>> দেশে ফিরে মধ্যপ্রাচ্যের ভয়ারহতা জানালেন এশা

এ ঘটনায় রাজধানীর পল্লবী থানায় জাহের আলভীকে প্রধান আসামি করে কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ইকরার ঘনিষ্ঠজনদের অভিযোগ, পারিবারিক অশান্তির পেছনে আলভীর কথিত বিবাহবহির্ভূত সম্পর্ক ভূমিকা রেখেছিল। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর সোমবার (০২ মার্চ) দিবাগত রাতে একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেন জাহের আলভী। তার বক্তব্য সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। পরদিন মঙ্গলবার (০৩ মার্চ) রাতে দেয়া তার আরেকটি ফেসবুক পোস্ট নতুন করে বিতর্ক সৃষ্টি করে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হরমুজ নয়, হুতি নিয়ন্ত্রিত এলাকা দিয়ে দেশে জ্বালানি আসছে শিক্ষা-স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াবে সরকার: অর্থমন্ত্রী পেট্রোল পাম্পে ইউএনও’র ওপর হামলা উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর হাম উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু মেধাভিত্তিক দক্ষ জনবান্ধব জনপ্রশাসন গড়ার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ শিক্ষার্থীর মধ্যে একজনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে, আসছে মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টিও মারা গেছেন অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে ১ লাখ রিয়াল জরিমানা