প্রতীকী ছবি
তিন শিশুসহ একই পরিবারের পাঁচ সদস্যকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলার খাপ্পারপুর গ্রামে এ র্মমান্তিক ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে গণ-আত্মহত্যা বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি আত্মহত্যার চিরকুট উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘরের দেয়ালে লেখা একটি বার্তা এবং পরিবারের কর্তার ধারণ করা একটি ভিডিও পাওয়া গেছে। নিহতরা হলেন ৩৫ বছর বয়সী কৃষক মনীশ কুমার, তার ৩২ বছর বয়সী স্ত্রী এবং তাদের নাবালক দুই মেয়ে ও এক ছেলে।
মথুরার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) শ্লোক কুমার জানান, তাদের বাড়ির একটি কক্ষের ভেতর মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে আত্মহত্যার চিরকুট ও ভিডিওতে কী লেখা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
আরও পড়ুন <<>> তুষারপাতে জাপানে নিহত ৪৬
পুলিশ বলছে, মনীশ কুমারের ভাই প্রথম ঘটনাটি পুলিশকে জানান। সকালে শিশুদের খেলতে বের হতে না দেখে তিনি বিষয়টি সন্দেহজনক মনে করেন। এরপর দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে দরজা ভেঙে পরিবারের সদস্যদের মৃত অবস্থায় দেখতে পান। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন গ্রামবাসী ছিলেন বলে জানান এসএসপি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
এদিকে, পৃথক আরেকটি ঘটনায় গেল বুধবার ভোররাত প্রায় ২টার দিকে একটি বহুতল আবাসিক ভবনের বাসিন্দাদের হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। পরে দেখা যায়, ৯ তলা থেকে পড়ে তিন কিশোরী বোন নিহত হয়েছে। ঘটনার সময় মানসিকভাবে ভেঙে পড়েন নিহতদের বাবা-মা। পুলিশ এটিকে সম্ভাব্য ত্রিমুখী আত্মহত্যা হিসেবে দেখছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































