Apan Desh | আপন দেশ

পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের বিচার করতে হবে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২২, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের বিচার করতে হবে: চরমোনাই পীর

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ হত্যাকাণ্ডের জন্য দায়ী প্রকৃত খুনিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

রেজাউল করীম বলেছেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনাগুলোর অন্যতম। একটি স্বাধীন দেশের রাজধানীতে সেনা কর্মকর্তাদের মৃত্যু বিরল ঘটনা। এমন নৃশংস হত্যাকাণ্ডের কোনো নির্মোহ ও বস্তুনিষ্ঠ তদন্ত হয় নাই। এর পেছনে কারা জড়িত, কোন স্বার্থে এমন বর্বরতা চালানো হয়েছে তা আজও স্পষ্ট না।

ইসলামী আন্দোলন দাবি করছে, ২০০৯ সালের পরে অনেক বছর অতিবাহিত হয়েছে, আর সময় ক্ষেপণ করা যাবে না। দ্রুততার সঙ্গে নির্মোহ ও বস্তুনিষ্ঠ তদন্ত করতে হবে। প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।

চরমোনাই পীর পিলখানায় শহীদ সেনা কর্মকর্তা ও সৈনিকদের রুহের মাগফিরাত কামনা করেন, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement