Apan Desh | আপন দেশ

ভোট দিয়ে ভাই হত্যার বিচার চাইলেন হাদির বোন

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ভোট দিয়ে ভাই হত্যার বিচার চাইলেন হাদির বোন

ছবি : আপন দেশ

সারাদেশে উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ঝালকাঠির নলছিটিতে ভোট দিয়ে ভাই হত্যার বিচার দাবি করেছেন প্রয়াত ওসমান হাদির বোন মাসুমা হাদি। 

এদিন সকালে তিনি সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন।

আরও পড়ুন<<>>হান্নান মাসউদের স্ত্রীর ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

এসময় তার হাতে ভাই হত্যার বিচারের দাবিতে লেখা একটি প্ল্যাকার্ড দেখা যায়। ভোটকেন্দ্রে উপস্থিত ভোটার ও পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে প্ল্যাকার্ডটি। এতে ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার আহবানন জানানো হয়।

ভোটকেন্দ্রে মাসুমা হাদি বলেন, আমার ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বিচার চাই, ন্যায়বিচার চাই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়