Apan Desh | আপন দেশ

‘পিলখানা হত্যাকাণ্ডে ‌‌৫৭ অফিসার হারানো জাতির জন্য অপূরণীয় ক্ষত’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

‘পিলখানা হত্যাকাণ্ডে ‌‌৫৭ অফিসার হারানো জাতির জন্য অপূরণীয় ক্ষত’

ছবি: আপন দেশ

২০০৯ সালের আজকের এ দিনে একে একে ৫৭ জন দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এ ‌‌৫৭ অফিসারকে হারানো জাতির জন্য অপূরণীয় ক্ষত। এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি এই কথা বলেন।

স্ট্যাটাসে তিনি বলেন, ২০০৯ সালের আজকের এ দিনটি জাতির জন্য এক বেদনাদায়ক করুণ ঘটনাবলীর সাক্ষী। একে একে ৫৭ জন দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এমনকি পরিবারের সদস্যদেরকেও হত্যা করা হয়েছে।

জামায়াত আমির বলেন, ফ্যাসিস্ট সরকার ২০০৯ সালে ক্ষমতা আরোহণের দুই মাসেরও কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার দায় তৎকালীন বিরোধী দলসমূহের উপর চাপানোর নোংরা কসরতে নেমে পড়ে সরকার। ফলে ঘটনাটি হত্যাকাণ্ডের রহস্য চাপা পড়ে যায়।

তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের আমলে একটি কমিশন কিছুটা তথ্য উপাত্ত সংগ্রহ করে, তার আংশিক সত্য মনে হয় বের হয়ে এসেছে। সহকর্মীদের এমন নির্মম হত্যাকাণ্ডে সেদিন যারা প্রতিবাদ করেছিল সে সমস্ত সামরিক কর্মকর্তাদের চাকরিচ্যুতিসহ নানাভাবে নাজেহাল করা হয়। যা ছিল অনেকটা মরার উপর খাড়ার ঘা।

স্ট্যাটাসে আমির লেখেন, আমরা আজ গভীর শ্রদ্ধার সঙ্গে সে সমস্ত শহীদানদের স্মরণ করছি, তাদের আপনজন প্রিয়জনদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করছি। যদিও এ শোক ভুলে যাওয়ার মত নয়। তারপরেও মহান রবের দরবারে দো'য়া করি- আল্লাহ তা'আলা তাদেরকে সবর করার তাওফিক দান করুন ও ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করুন। আমিন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়