Apan Desh | আপন দেশ

ধানের শীষে ভোট দেয়ায় বাধা, গৃহবধূর আত্মহত্যা চেষ্টা

বগুড়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:০২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ধানের শীষে ভোট দেয়ায় বাধা, গৃহবধূর আত্মহত্যা চেষ্টা

ছবি: আপন দেশ

বগুড়ার শিবগঞ্জে ভোট দেয়া নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছেন। ধানের শীষ প্রতীকে ভোট দিতে স্বামীর বাধায় ক্ষুব্ধ হয়ে তিনি বিষপান করেন। বর্তমানে ওই নারী শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র জানায়, শিবগঞ্জ উপজেলার জুরি মাঝপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। গৃহবধূ গোলাপী বেগম ভোট দিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তার স্বামী ইমাদুল হক, যিনি অন্য একটি রাজনৈতিক দলের সমর্থক, তাকে বাধা দেন। এ নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় নির্বাচনের দিন বিকেলে গোলাপী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকেরা জানান, তার অবস্থা এখন স্থিতিশীল।

আরও পড়ুন <<>> নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম তাজুল ইসলামসহ স্থানীয় নেতারা হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন। এ সময় বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম গৃহবধূর চিকিৎসার দায়িত্ব নেয়ার কথা জানান।

এ বিষয়ে ইমাদুল হক বলেন, ভোট দেয়া নিয়ে সাময়িক মনোমালিন্য হয়েছিল। পরে বিষয়টি মীমাংসা হয়েছে। সংসদ সদস্য মীর শাহে আলম বলেন, ঘটনাটি দুঃখজনক। গোলাপীর চিকিৎসা ও সুস্থতার বিষয়টি সার্বক্ষণিকভাবে নজরে রাখা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়