ফাইল ছবি, আপন দেশ
বিভিন্ন মোবাইল নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে নিজের ফেসবুক পোষ্টে এমন অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়াকে (মোনামি)। এ সংক্রান্ত অনেকগুলো স্ক্রিনশট শেয়ার করেছেন ফেসবুক পোষ্টে। যেখানে দেখা গেছে, বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাকে ফোন করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে এমন দাবি করেছেন তিনি।
পোষ্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ১৩ ফেব্রুয়ারির পর থেকে আমি যে অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছি, এটি তার মধ্যে একটি মাত্র।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে মেনশন করে শেহরীন আমিন মোনামি বলেন, প্রিয় তারেক রহমান। এটা কি আপনাদের নারীবান্ধব এবং নিরাপদ বাংলাদেশ?
আরও পড়ুন<<>>‘অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি’
শেষে তিনি লিখেছেন, সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকেই প্রস্তুত আছি।
এর আগে ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন মোনামি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































