ছবি: আপন দেশ
ওসমান হাদী হত্যার প্রধান আসামি গ্রেফতার হলেও মূল পরিকল্পনাকারী ও সহযোগীরা এখনও গ্রেফতার হয়নি বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি বর্তমান প্রশাসনের প্রতি আস্থা না থাকায় জাতিসংঘের মাধ্যমে পৃথক তদন্তেরও দাবি জানিয়েছে।
সোমবার (০৯ মার্চ) বিকেলে শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এ অভিযোগ করে।
আব্দুল্লাহ আল জাবের বলেন, অন্তর্বর্তী সরকার হাদী হত্যার বিচার চেয়ে জাতিসংঘের কাছে যোগাযোগ শুরু করেছিল। তাই নিরপেক্ষতার স্বার্থে বর্তমান সরকারের প্রতি আহবান জানিয়ে জনগণকে বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে অবহিত করার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন <<>> মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার ২৪
সংগঠনটি আরও জানায়, বিভিন্ন রাজনৈতিক দলের কটূক্তি ও পুলিশের আচরণে বিভ্রান্তি তৈরি হওয়ায় তাদের বিচার প্রক্রিয়ার ওপর আস্থা নেই। তারা দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবি করছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































