ছবি: ফাইল ছবি
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক হাজতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের নাম রফিকুল ইসলাম (২৮)। তার হাজতি নম্বর ৩৯১৮/২৬। বাবার নাম আশরাফ আলী। তিনি কোন মামলার আসামি ছিলেন এ তথ্য জানাতে পারেননি তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. আরমান।
কারারক্ষী আরমান জানান, বিকেলে রফিকুল কারাগারের ভেতরে গলায় ফাঁস দেন। বিষয়টি জানতে পেরে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন <<>> শাহী খানাপিনা ঐতিহ্যের নিবিড় বন্ধন চকবাজারের ইফতার
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্ত করা হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































