Apan Desh | আপন দেশ

পিলখানা হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:৫৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে একটা স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। সে কমিশনের রিপোর্ট আমাদের সামনে এসছে। আমরা সরকারে এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে অল্প কিছুদিন হলো। তার আগে ইন্টারিম গভর্মেন্টের সময় এ রিপোর্ট তারা হাতে পেয়েছে। তবে রিপোর্ট বাস্তবায়নের জন্য তেমন কোনও পদক্ষেপ নেয়া হয়নি। আমি কয়েকদিন আগে এই রিপোর্টটা পুরো না দেখে কিছু কথা বলেছি, যেগুলো আজকে সংশোধন করতে চাই। আমরা নতুন করে কোনও তদন্ত কমিশন করবো না।

তিনি বলেন, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে, দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই ওই কমিশন গঠিত হয়েছিল। কমিশনের রিপোর্টে আমি একনজরে যা দেখেছি, তাতে যে সমস্ত সুপারিশমালা এসেছে সে সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন। বিচারাধীন যে মামলাগুলো আছে সেগুলো সমাপ্ত করা হবে।

মন্ত্রী আরও বলেন, অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ, শহিদ পরিবারদের আশ্বস্ত করতে চাই, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে। ন্যায় বিচার নিশ্চিত করা হবে। যাতে এ জাতীয় কোনও ঘটনা আমাদেরকে জাতীয় জীবনে আর না দেখতে হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, এ ঘটনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্বের প্রতি হুমকি ছিল। বাংলাদেশ সেনাবাহিনীকে আন্ডারমাইন্ড করা বা দুর্বল করা এটা একটা লক্ষ্য ছিল, সেটা তাদেরই থাকতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। অথবা একটা দুর্বল রাষ্ট্র হিসেবে এদেশকে দেখতে চান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়