Apan Desh | আপন দেশ

যাত্রাবাড়ীতে লেগুনাচালককে হত্যা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:০০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

যাত্রাবাড়ীতে লেগুনাচালককে হত্যা, আটক ৩

ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) র‍্যাব-১০ এর সিপিসি-১ যাত্রাবাড়ী থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, র‌্যাব-১০ এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দলের অভিযানে সোহান মুন্সী, মো. হৃদয় হোসেন ও মো. শাকিলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি দুপুরে  মো. নূরে আলম ইসলাম লেগুনা চালানোর সময় যাত্রাবাড়ী (ডিএমপি) থানাধীন কুতুবখালী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া গার্মেন্টসের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে আসামি হৃদয় হোসেন ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করে। 

আরও পড়ুন<<>>পাইপগান-কার্তুজসহ দুই যুবক গ্রেফতার

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় ২১ ফেব্রুয়ারি একটি হত্যা মামলা রুজু হয়। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রেক্ষিতে র‌্যাব তাৎক্ষণিকভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত কার্যক্রম জোরদার করে।

প্রসঙ্গত, র‌্যাব দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়