Apan Desh | আপন দেশ

হাদী হত্যা মামলার প্রধান আসামির ১৪ দিনের রিমান্ড

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩৬, ৮ মার্চ ২০২৬

হাদী হত্যা মামলার প্রধান আসামির ১৪ দিনের রিমান্ড

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সঙ্গে থাকা আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স ১৪ দিনের রিমান্ডে নিয়েছে। আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেছে।

রোববার (০৮ মার্চ) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই তাদের গ্রেফতারের খবর নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ বনগাঁ সীমান্ত এলাকা থেকে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে। এরা উভয়ই বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের এক বিবৃতিতে বলা হয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়, দুই বাংলাদেশি নাগরিক হত্যার মতো গুরুতর অপরাধের পর অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং বাংলাদেশের দিকে ফিরে যাওয়ার জন্য বনগাঁও সীমান্ত এলাকায় গোপন আশ্রয় নেয়ার চেষ্টা করছিল। এ তথ্যের পর শনিবার (০৭ মার্চ) গভীর রাতে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন <<>>তেল আবিবে ভয়াবহ বিস্ফোরণ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছে এবং অবশেষে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশে বনগাঁও এলাকায় অবস্থান করছিল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়