ছবি : আপন দেশ
কুমিল্লার হোমনা উপজেলা এক প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর এলাকার নিজ বসতঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ওই এলাকার সৌদি আরব প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী ও তার চার বছরের ছেলে হোসাইন এবং সৌদি আরব প্রবাসী সাত্তারের পাঁচ বছরের ছেলে জোবায়ের।
ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, কে বা কারা তাদের গলা কেটে হত্যা করে বসতঘরের তিন কক্ষে তিনটি মরদেহ রেখে চলে যায়। সেগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
আরও পড়ুন<<>>দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল নেতা বহিষ্কার
হোমনা থানার ওসি (তদন্ত) দীনেশ চন্দ্র দাস বলছেন, একটি ঘরের ভেতর থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি নারী ও দুটি শিশু। আমরা এসে ঘরের দরজা খোলা দেখতে পেয়েছি। নিহতদের গলা কাটা অবস্থায় পাওয়া গিয়েছে।
স্থানয়ীরা বলছে, নিহত হোসাইন ও জোবায়ের সম্পর্কে চাচাতো ভাই। জোবায়ের সোমবার রাতে তার চাচার ঘরে হোসাইন ও চাচি সুখীর সঙ্গে ঘুমিয়ে ছিল। সকালে তাদের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডের কারণ জানতে চাইলে ওসি দীনেশ বলেন, তাদের কেন হত্যা করা হয়েছে, এখনই বলা যাচ্ছে না। পিবিআই ও সিআইডির টিম কুমিল্লা থেকে এসে তদন্ত শুরু করলে ঘটনার আসল কারণ উদঘাটিত হওয়া শুরু করবে। আমরা প্রাথমিকভাবে তদন্ত কাজ এগিয়ে নিচ্ছি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































