Apan Desh | আপন দেশ

দেশে ফিরেছেন তিথি

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৫, ৩ মার্চ ২০২৬

আপডেট: ১৫:৫৬, ৩ মার্চ ২০২৬

দেশে ফিরেছেন তিথি

ইফফাত আরা তিথি। ছবি: সংগৃহীত

নেপাল থেকে দেশে ফিরেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনা মামলার অন্যতম অভিযুক্ত ইফফাত আরা তিথি। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইফফাত আরা তিথি জানান, ইকরার মৃত্যুর পর তাকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা অভিযোগ ছড়ানো হয়েছে, যা সঠিক নয়। তার দাবি, পুরো টিমের সঙ্গে তিনি মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দেশে ফিরে এসেছেন। ঘটনার দিন দেশে ফেরার জন্য একাধিক স্থানে বিমান টিকিট খোঁজা হলেও প্রথম দিন তা পাওয়া যায়নি। পরে পরদিন টিকিটের ব্যবস্থা করে সবাই একসঙ্গে দেশে ফেরেন।

এদিকে শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরেই জাহের আলভী ও সহকর্মী ইফফাত আরা তিথির সম্পর্ক নিয়ে আলোচনা ছিল। ইকরার মৃত্যুর পর তার এক ঘনিষ্ঠ বান্ধবী অভিযোগ করেন, আলভী ও তিথির সম্পর্কের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা। সে পরিস্থিতিই তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়।

ঘটনার পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করা হয়। মামলায় আসামি করা হয়েছে জাহের আলভী, তার মা এবং ইফফাত আরা তিথিকে। ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। এতে প্রধান আসামি করা হয়েছে অভিনেতা জাহের আলভীকে।

আরও পড়ুন <<>> দুবাইয়ে দুশ্চিন্তায় ঘুমাতে পারছেন না নার্গিস ফাকরি

গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর বাসা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরদিন সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। একই দিন বিকেলে ঢাকায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

জানা যায়, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন জাহের আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি সন্তান রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়