Apan Desh | আপন দেশ

শিক্ষক হত্যার বিচারের দাবিতে উত্তপ্ত ইবি ক্যাম্পাস

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১০, ৫ মার্চ ২০২৬

শিক্ষক হত্যার বিচারের দাবিতে উত্তপ্ত ইবি ক্যাম্পাস

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত কর্মচারী ফজলুর ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এসময় অভিযুক্ত কর্মচারী ফজলুর প্রকাশ্যে ফাঁসির দাবি জানান তারা।

এসময় তারা বিচার বিচার বিচার চাই, শিক্ষক হত্যার বিচার চাই, আমার ম্যাম মরলো কেন, প্রশাসন জবাব চাই, ইবি কেন রক্তাক্ত, প্রশাসন জবাব চাই, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত; উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভে ২১-২২ সেশনের সাদিয়া সাবরিনা বলেন, সবাই সাক্ষী যে এটি একটি নির্মম হত্যাকাণ্ড। একজন কর্মচারীর কি পরিমান সাহস থাকলে সে বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়ে নিজ কক্ষে একজন শিক্ষককে হত্যা করতে পারে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা খুনির ফাঁসি চাই। 

আরও পড়ুন<<>>ইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

সমাজকল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিভাগটা ভালোই চলছিলো ম্যাডামের নেতৃত্বে। বিভাগ নিয়ে আমাদের সবার অনেক স্বপ্ন ছিলো। তবে কালকে যে নৃশংস হত্যাকান্ড ঘটেছে এর কোনো ব্যাখ্যা হতে পারেনা। আজকে যে দাবিদাওয়া গুলো উত্থাপন করা হয়েছে আমি প্রত্যেকটার সঙ্গে একমত।

বিক্ষোভে শিক্ষার্থীদের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি তুলে ধরেন শিক্ষার্থী বাঁধন। দাবি গুলো হলো- দ্রুততম সময়ে জনসমক্ষে হত্যাকারীর ফাঁসি নিশ্চিত করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, ক্যাম্পাসের বিভাগ ও হলের সব জায়গায় সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে হবে, প্রতিটি সিসিটিভির ফুটেজ থাকবে সংশ্লিষ্ট দফতরের কাছে থাকবে এবং স্মার্ট আইডি কার্ড ছাড়া ক্যাম্পাসে কেউ ঢুকতে পারবে না, কর্মকর্তা ও কর্মচারীদের নেমপ্লেটসহ আলাদা পোশাক নিশ্চিত করবে হবে,  বিভাগের আয়-ব্যায় হিসাব নিশ্চিত করতে এবং কোনো প্রকার অস্থায়ী কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেয়া যাবে না। যদি নিয়োগ দিতে হয় তাহলে ইউজিসি অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনে নিয়োগ দিতে হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হরমুজ নয়, হুতি নিয়ন্ত্রিত এলাকা দিয়ে দেশে জ্বালানি আসছে শিক্ষা-স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াবে সরকার: অর্থমন্ত্রী পেট্রোল পাম্পে ইউএনও’র ওপর হামলা উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর হাম উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু মেধাভিত্তিক দক্ষ জনবান্ধব জনপ্রশাসন গড়ার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ শিক্ষার্থীর মধ্যে একজনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে, আসছে মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টিও মারা গেছেন অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে ১ লাখ রিয়াল জরিমানা