Apan Desh | আপন দেশ

যশোর জেলা

বাবার মরদেহ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি

বাবার মরদেহ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি

যশোরের কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা মানপাড়া গ্রামে বাবার মৃত্যুর পর তার মরদেহ বাড়ির বারান্দায় রেখেই জমিজমা ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) সকালে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ন্যাসগাছা মানপাড়া গ্রামের মাহবুর ও আছাবুর নামে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি। এ নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যেও সম্পর্কের অবনতি ঘটে।

০৯:০৫ পিএম, ২৪ আগস্ট ২০২৬ সোমবার

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ-এ স্লোগানকে সামনে রেখে যশোর জেলার কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার( ০৫ আগস্ট) কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ​কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন। সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডু(অতিঃ দায়িত্ব)। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর -৬ কেশবপুর আসনের এমপি অধ্যাপক মো. মোক্তার আলী।  

০৩:৫৬ পিএম, ৫ আগস্ট ২০২৬ বুধবার

কেশবপুরে শ্যালকের বিরুদ্ধে ভগ্নিপতির সংবাদ সম্মেলন

কেশবপুরে শ্যালকের বিরুদ্ধে ভগ্নিপতির সংবাদ সম্মেলন

ক্রয়কৃত জমির দখলে নিয়ে শ্যালকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করেছেন ভগ্নিপতি মো. ইসমাইল হোসেন খান। ঘটনাটি ঘটেছে যশোর জেলার কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর গ্রামে। সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী। শনিবার (১৮ জুলাই) কেশবপুর নিউজ ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে মো. ইসমাইল হোসেন খান জানান, প্রায় আট বছর আগে তিনি তার শাশুড়ির কাছ থেকে ৮ শতক জমি ক্রয় করেন। চাকুরির কারণে দীর্ঘ সময় বিভিন্ন স্থানে অবস্থান করায় ওই জমিতে তার বড় শ্যালক খন্দকার নয়ন কুদ্দুস চাষাবাদ করতেন। পারিবারিক সম্পর্কের কথা বিবেচনা করে তিনি এ বিষয়ে কোনো আপত্তি জানাননি।

০৯:২৭ পিএম, ১৮ জুলাই ২০২৬ শনিবার

কেশবপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কেশবপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক ও কৃষাণী অংশগ্রহণে কেশবপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস হয়েছে। পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার সম্প্রসারণে কৃষকদের আরও দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এর মূল লক্ষ্য। সোমবার (০৮ জুন) কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদফতরের বাস্তবায়নে এবং প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস হয়েছে।  

০৭:৩৬ পিএম, ৮ জুন ২০২৬ সোমবার

জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে সরকার

জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে সরকার

কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) যশোরের ঈদগাহ ময়দানে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, জান্নাতের টিকিট বিক্রেতারা জনগণের রায় দেখে হতাশ হয়েছে। জনগণ বিশ্বাস করে বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে। এটা তাদের পছন্দ নয়। তাই তারা বিএনপিকে ফ্যাসিস্ট বলে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, যতই অপপ্রচার চালানো হোক, জনগণ বিএনপির সাথে আছে। ফলে আন্দোলনের নামে জনগণের শান্তিশৃঙ্খলা নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না। বিএনপি জনগণের দল। জনগণের সব চাহিদাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সরকার।

০৮:৩৪ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা

প্রধানমন্ত্রী তারেক রহমান মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) বিকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপির এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন। তারেক রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, মা-বোনদের শিক্ষিত করার জন্য শিক্ষাব্যবস্থা মেট্রিক পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন। পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়া যখন ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতায় ছিলেন, তখন ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। তার অসমাপ্ত কাজ পূরণের লক্ষ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করব।

০৬:৩৪ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

সকালে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকালে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকালে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে যশোর জেলা প্রশাসন, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট। প্রস্তুত রয়েছেন জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরাও। সোমবার (২৭ এপ্রিল) এ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন ও যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজের উদ্বোধন করবেন বলে জানা গেছে। এদিকে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে যশোর শহরে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা করেছে জেলা বিএনপি। জনসভা ঘিরে বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল মিলিয়ে ৫ হাজারের মতো যানবাহন আসবে। এ জন্য ইতিমধ্যে ১০টি পার্কিং স্পট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এমপি, মন্ত্রী ও ভিআইপিদের জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে।

১২:২৮ এএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement