ছবি: আপন দেশ
‘সুন্নাহ ও প্রযুক্তির সমন্বয়ে সমাজকল্যাণে ইসলামী ব্যাংক’ এ স্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কেশবপুর শাখার উদ্যোগে ডিজিটাল দানবক্স বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) ইসলামী ব্যাংক পিএলসি কেশবপুর শাখার উদ্যোগে উক্ত দানবক্স বিতরণ করা হয়।
দানবক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোন প্রধান মো. শফিউল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি ও কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মো. আশরাফুজ্জামান,কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক ও কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সহ-সভাপতি মো. হারুনার রশীদ বুলবুল।
আরও পড়ুন<<>>বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি, ধরা পড়ল জামাই
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদ,মাদ্রাসার ইমাম ও সভাপতি। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে যেসব মসজিদ,মাদ্রাসা ও উল্লেখযোগ্য স্থানে দানবক্স আছে সেসকল স্হানে স্হাপনের জন্য উক্ত স্হানের দায়িত্বশীল ব্যক্তিদের মাঝে ডিজিটাল দানবক্স বিতরণ করা হয়। ডিজিটাল দানবক্স ইসলামী ব্যাংকের একটি যুগান্তকারী উদ্যোগ যা দাতা, প্রতিষ্ঠান ও ব্যাংক সকল পক্ষের জন্যই সুবিধাজনক। এটি শুধু দান সংগ্রহের পদ্ধতিকে ডিজিটাল করেনি, বরং আর্থিক অন্তর্ভুক্তি, নিরাপদ লেনদেন,ডিজিটাল অভ্যাস এবং ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধির পথ তৈরি করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কেশবপুর শাখার এভিপি ও শাখা প্রধান সেলিম চৌধুরী। সঞ্চালনা করেন সিনিয়র অফিসার মো. মাজাহারুল ইসলাম।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































