ছবি: আপন দেশ
কেশবপুর নিউজ ক্লাবের আয়োজনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিউজ ক্লাবের হলরুমে অনুষ্ঠিত মাসিক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মো. আশরাফুজ্জামান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুনার রশীদ বুলবুল। উক্ত মাসিক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সহ-সভাপতি খায়রুল আনাম, যুগ্ম সাধারন সম্পাদক প্রদীপ কুমার মোদক, সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, দফতর সম্পাদক আবু সালেহ মাসউদ হাসান, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহমান রকি, সহ-ক্রীড়া সম্পাদক মো. আব্দুল হালিম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইমরান হোসেন, সদস্য মনোতোষ দাশ(প্রভাষক), মো. আজহারুল ইসলাম, মো. আব্দুল জলিল, মো. ইউছুফ আলী,মো. নুরুল ইসলাম প্রমুখ সাংবাদিক বৃন্দ।
আরও পড়ুন<<>>ভারতে পালানোর সময় ধর্ষণ মামলার প্রধান আসামি নূরাকে গ্রেফতার
উক্ত মাসিক মতবিনিময় সভায় কেশবপুর নিউজ ক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। কেশবপুর নিউজ ক্লাবের সকল সাংবাদিকগণকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার উদাত্ত আহবান জানান কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মো. আশরাফুজ্জামান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































