Apan Desh | আপন দেশ

কেশবপুর নিউজ ক্লাবে ইফতার-দোয়া মাহফিল

যশোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৯, ১৫ মার্চ ২০২৬

আপডেট: ১৯:৩৪, ১৫ মার্চ ২০২৬

কেশবপুর নিউজ ক্লাবে ইফতার-দোয়া মাহফিল

পবিত্র রমজান মাস উপলক্ষে যশোরের কেশবপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর নিউজ ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।

রোববার (১৫ মার্চ) কেশবপুর শহরে কেশবপুর নিউজ ক্লাব কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৫ রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কেশবপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন <<>> নার্সের ভুল ইনজেশনে দুই নারীর মৃত্যু

অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি সাংবাদিক আশরাফুজ্জামান। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মুহাম্মদ হাবিবুল্লাহ।

ইফতার মাহফিলের মাধ্যমে উপস্থিত অতিথিরা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ