ছবি: সংগৃহীত
যশোরে নানার বিরুদ্ধে সাত বছরের শিশু নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাফিজুল ইসলাম (৪০) নামের নানাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৩ মার্চ) সকালে শিশুটিকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত হাফিজুল ইসলাম সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং তিনি বর্তমানে যশোর মেডিকেল কলেজসংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকেন।
ভুক্তভোগী শিশুটির ফুফু জানান, তার ভাইজি যশোর শহরের শংকরপুর এলাকায় নানি হালিমা বেগমের বাড়িতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করত। গত ২ মার্চ রাত ৯টার দিকে নানির ভাই হাফিজুল শিশুটিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ভুলিয়ে তার ভাড়া বাড়িতে নিয়ে যায়। এরপর শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার সকাল ৮টার দিকে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বজলুর রশিদ টুলু জানান, শিশুটি গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন <<>> সংসদে আইন পাশের পর প্রতীক নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ঘটনাটি জানার পর অভিযান চালিয়ে অভিযুক্ত হাফিজুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































