Apan Desh | আপন দেশ

মানবিক চিকিৎসা সেবা দিতে চান ডা.সৌরভ সেন

কেশবপুর (যশোর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:১২, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

মানবিক চিকিৎসা সেবা দিতে চান ডা.সৌরভ সেন

ছবি: আপন দেশ

যশোর জেলার কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামে বেড়ে ওঠা সৌরভ সেন সম্প্রতি এমবিবিএস ফাইনাল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। তার এ অর্জনে এলাকাবাসীর আনন্দিত ও গর্বিত। ছোটবেলা থেকেই অধ্যবসায়ী ও মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত সৌরভ সেন।

তিনি কেশবপুরের সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করেন। পরবর্তীতে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ–৫ লাভ করেন। এরপর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেন।

সম্প্রতি অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি চিকিৎসক হিসেবে তার শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করেন এবং হন ডা. সৌরভ সেন। 

আরও পড়ুন<<>>ইউপি চেয়ারম্যান থেকে মন্ত্রিসভায় শাহে আলম

ডা. সৌরভ সেন জানান, এ সাফল্যের পেছনে তার বাবা-মা, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা রয়েছে। ভবিষ্যতে তিনি একজন মানবিক ও দক্ষ চিকিৎসক হিসেবে মানুষের সেবা করতে চান। এলাকাবাসী তার এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

উল্লেখ্য ডা. সৌরভ সেন খুলনা জেলার দাকোপ উপজেলার চালনার অধিবাসী সংগ্রাম সেন ও অঞ্জনা সেনের সন্তান। তার দাদু ছিলেন একজন পল্লী চিকিৎসক। সে দাদুর মত মানবিক চিকিৎসা সেবা করার লক্ষ্য নিয়েই আজ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়