Apan Desh | আপন দেশ

কেশবপুরে নবনির্বাচিত এমপি মোক্তার আলীকে সংবর্ধনা

কেশবপুর (যশোর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

কেশবপুরে নবনির্বাচিত এমপি মোক্তার আলীকে সংবর্ধনা

যশোর-৬ সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীকে সংবর্ধনা দেয়া হয়। এসময় তিনি বলেন, আমি সবাইকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন কেশবপুর গড়তে চাই। 

বৃহস্পতিবার(২৬ শে ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন শাখার আয়োজনে ভালুকঘর আজিজিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত এমপি। আমার কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান কোন ভেদাভেদ নেই। আমি সবাইকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন কেশবপুর গড়তে চাই। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতবাড়িয়া ইউনিয়ন শাখার আমীর মো. আবু সাঈদ। সঞ্চালনায় ছিলেন রঘুরামপুর মাদ্রাসার সহ-সুপার মাওলানা আব্দুল আজিজ। 

আরও পড়ুন<<>>গণভোটের ফলাফলে পরিবর্তনের পর সংশোধিত গেজেট প্রকাশ

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা আব্দুস সামাদ। এছাড়া আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতবাড়িয়া ইউনিয়ন শাখার সাবেক আমীর মাওলানা রেজাউল ইসলাম ,সহ-সেক্রটারি মো. আবুল কালাম আজাদ, জামায়াত নেতা পল্লী চিকিৎসক আব্দুস সাত্তার প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও উপস্থিত মুসল্লিরা একসঙ্গে অংশগ্রহণ করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু