Apan Desh | আপন দেশ

৫৮২ গ্রাম সোনার বারসহ একজন আটক

যশোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

৫৮২ গ্রাম সোনার বারসহ একজন আটক

ছবি: আপন দেশ

যশোর-বেনাপোল মহাসড়কের ৫৮২ গ্রাম ওজনের সোনার বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহাসড়কের গাজীর দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে বাসে তল্লাশি মাধ্যমে এ আটক করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে আব্দুর রউফ (৪২) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক আব্দুর রউফ যশোরের শার্শা উপজেলার লাউতারা গ্রামের আবুল হোসেনের ছেলে।

যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম বুধবার ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার গাজীর দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন সড়কের ওপর অবস্থান নেয়। এসময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে আব্দুর রউফকে আটক করা হয়। তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫৮২ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ ২৫ হাজার ১৬০ টাকা। এছাড়া তার কাছ থেকে ২টি মোবাইল এবং নগদ ১০ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুন <<>> নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানান- তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এ স্বর্ণ সংগ্রহ করে যশোর ও ঝিকরগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশে বেনাপোল যাচ্ছিলেন। মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়