Apan Desh | আপন দেশ

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের বেনাপোল শাখা

প্রকাশিত: ১৮:২১, ৩ আগস্ট ২০২৫

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের বেনাপোল শাখা

নতুন ঠিকানায় উদ্বোধন হলো ন্যাশনাল ব্যাংকের বেনাপোল শাখা। রোববার (০৩ আগস্ট) বেনাপোল শাখা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক-ইনচার্জ মো. মেশকাত-উল-আনোয়ার খান।

এ সময় ন্যাশনাল ব্যাংকের খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক ও এসভিপি কাজী মাহমুদ হোসেন, বেনাপোল শাখার ব্যবস্থাপক মো. জাহিদ হাসান, শাখার কর্মকর্তা-কর্মচারী, স্বনামধন্য ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরওপড়ুন<<>>৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

নতুন ঠিকানাতে ন্যাশনাল ব্যাংকের বেনাপোল শাখায় গ্রাহকের প্রতি সেবার মান ও পরিধি আরও বৃদ্ধি পাবে বলে আমন্ত্রিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। বেনাপোল শাখার নতুন ঠিকানা হলো- নুর শপিং কমপ্লেক্স, হোল্ডিং নং ৫৭০/১, (২য় তলা), বেনাপোল বাজার, বোনাপোল, শার্শা, যশোর।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়