Apan Desh | আপন দেশ

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৬, ৩ জানুয়ারি ২০২৬

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ফাইল ছবি

 

যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

শনিবার (০৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে শংকরপুর এলাকায় কাউন্সিলরের কার্যালয়ের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই এলাকার মৃত ইন্তাজ চৌধুরীর ছেলে।

আরও পড়ুন<<>>তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যশোরে মেডিকেল ক্যাম্প

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় আলমগীর হোসেন শংকরপুর এলাকায় অবস্থান করছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি নয়ন কাউন্সিলরের অফিসের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। গুলির শব্দ শুনে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই আলমগীর হোসেনের মৃত্যু হয়।

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এবং কী উদ্দেশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

 আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়