Apan Desh | আপন দেশ

গাজীপুর

শিশিরে ভেজা হেমন্তের সকাল যেন শীতের আগমনী বার্তা

শিশিরে ভেজা হেমন্তের সকাল যেন শীতের আগমনী বার্তা

হেমন্তের শুভ্রতা ও নান্দনিক পালা বদলের ছোঁয়া কালীগঞ্জের প্রাণ প্রকৃতিতে পৌছে দিচ্ছে শীতের আগমনী বার্তা। কুয়াশার ফিনফিনে ঘোমটা টেনে এল হেমন্ত। যেন আলো লাগলেই ঘুম ভেঙ্গে যায়। শিউলিঝরা তারাভরা রাতে হেমন্ত প্রকৃতি লুটিয়ে পড়ে হলুদ ধানের খেতে। অফুরন্ত লাবণ্য আর স্নিগ্ধতার আঁচল বিছিয়ে বিদায় নিয়েছে শরৎ। এসেছে সেই ঋতু, যার পদধ্বনি বড় শান্ত, কিন্তু যার স্পর্শে প্রকৃতি পায় পরিপূর্ণতার সোনারং প্রিয় হেমন্ত। কার্তিকের প্রথম সপ্তাহে হেমন্তের আগমনী বার্তা নিয়ে কুয়াশার নরম ঘোমটা উঠেছে প্রকৃতির মুখে।

০৪:৪৬ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি-প্রতিপাদ্যকে সামনে রেখে কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সারে ১১টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলা প্রাঙ্গন হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অগ্নিনির্বাপন মহড়ায় অংশ নেয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। র‌্যালি শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপন মহড়ার আয়োজন করেন। তারা দুর্যোগ মূহুর্তে নিজেকে বাঁচাতে বিভিন্ন কসরত প্রদর্শন করেন। র‌্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়।

০৪:১৪ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে কচ্ছপ গতি

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে কচ্ছপ গতি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দুই সহকারী শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এছাড়াও তাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের বেতন, পরীক্ষার ফি, সেশন ফি, স্কুল প্রাঙ্গনে বালি ভরাটে অনিয়ম, খরচের ভুয়া বিল-ভাউচার তৈরি, শিক্ষক হয়রানি, এসএসসি পরিক্ষার ফরম পূরণে আর্থিক অব্যবস্থাপনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসারের নিকট গত ২৪ মে উপজেলার বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের ছয় সহকারী শিক্ষক বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি করেন। অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিভাষ কুমার সাহা, ব্যবস্থাপনা কমিটির সাবেক অভিভাবক সদস্য ইকবাল হোসেন নিলু, সহকারী শিক্ষক শাহানাজ পারভীন ও মৃত্যুঞ্জয় দত্ত এবং অফিস সহকারী মানস কুমার গুনকে অভিযুক্ত করেন।

০৪:৪০ পিএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার

গাজীপুরে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার

গাজীপুরে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার

গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানার ভেতরে আটকে পড়ে ধোঁয়ায় অসুস্থ অন্তত ৭০ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (০৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, সাততলা ওই কারখানার তিনতলায় আগুনের সূত্রপাত হয়। আগুনে সৃষ্ট ধোঁয়ায় এ পর্যন্ত ৭০ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকা এবং কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হচ্ছে।

০৫:৪২ পিএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার

অক্ষম ব্যক্তিকে ঘর-ছাগল উপহার দিলো জামায়াত 

অক্ষম ব্যক্তিকে ঘর-ছাগল উপহার দিলো জামায়াত 

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা জামায়াতের উদ্যোগে অক্ষম ব্যক্তিকে ঘর ও ছাগল হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (০২ অক্টোবর) বেলা ১১ টায় পৌরসভার বালীগাঁও এলাকায় উপজেলা জামায়াতের উদ্যোগে ঘর ও ছাগল হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রু হাসান। জানা যায়, বালীগাঁও এলাকার বাসিন্দা মো. হানিফাকে থাকার উপযোগী একটি ঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। হানিফার ঘরটি বসবাসের জন্য অনুপযোগী ছিল। সামান্য বৃষ্টি হলেই টিনের চাল দিয়ে পানি পরে এবং ঘরের মেঝ পানিতে তলিয়ে যায়। কাজ করতে অক্ষম বিবেচনায় তাকে কর্মসংস্থানের লক্ষে একটি ছাগল উপহার হিসেবে প্রদান করা হয়। এতে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যয় হয়।

০৬:০১ পিএম, ২ অক্টোবর ২০২৬ শুক্রবার

দৃষ্টিনন্দন দোলনা ঘিরে স্বপ্ন বুনছেন কালীগঞ্জের নারীরা

দৃষ্টিনন্দন দোলনা ঘিরে স্বপ্ন বুনছেন কালীগঞ্জের নারীরা

গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম দোলনার গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানকার কারিগররা বংশপরম্পরায় পাট, রঙিন সুতা, বাঁশ এবং লোহা ও বাশেঁর রিং ব্যবহার করে দৃষ্টিনন্দন বাহারী রংয়ের টেকসই দোলনা তৈরি করেন। বিশেষ করে এখানকার নারীরা সংসারের কাজের পাশাপাশি দোলনা তৈরি করে নিজেদের ভাগ্য বদল করছেন। ফিরিয়ে এনেছে পরিবারে সচ্ছলতা। দোলনা তৈরির কাজটি হয় কয়েকটি ধাপে হয়ে থাকে। প্রথম ফ্রেম তৈরিতে বাঁশের চাকা বা লোহার রিং দিয়ে দোলনার মূল কাঠামো তৈরি করা হয়। পরে বিভিন্ন রংয়ের সুতা ও পাটের সুতা দিয়ে বুনন করে থাকেন। দোলনার মূল কাঠামোতে সুতা ও পাটের রশি পেঁচিয়ে বাহারি রঙের নকশার কারুকাজ ফুটিয়ে তোলা হয়। কারিগররা চাক দোলনা, চেয়ার দোলনা, কিংবা চারকোনা আকৃতির বিভিন্ন নকশার দোলনা বুনে থাকেন। দড়ি বা চেইন সংযুক্ত করে দোলনা ঝুলিয়ে রাখার জন্য মজবুত পাটের দড়ি বা লোহার চেইন তৈরি করে যুক্ত করা হয়।

০৫:৫৬ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার

কালীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কালীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি এ.কে.এম ফজলুল হক মিলন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি`র আহবায়ক মাস্টার হুমায়ুন কবির।

০৬:৫৫ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

স্পেনে অগ্নিকাণ্ডে প্রাণ গেল কালীগঞ্জের আলিফের

স্পেনে অগ্নিকাণ্ডে প্রাণ গেল কালীগঞ্জের আলিফের

স্পেনের রাজধানী মাদ্রিদে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী ইউসুফ হাসান আলিফ (২৭)। রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৩৭ মিনিটে মাদ্রিদের আরগানসোয়েলা জেলার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে ক্যানারিয়াস সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহত হওয়ার বিষয়টি গণমাধ্যমেকে নিশ্চিত করেছেন নিহত ইউসুফের মামাতো ভাই বার্সেলোনা প্রবাসী শফিকুল ইসলাম রাসেল। নিহত আলিফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। পেশায় তিনি একজন ফুড ডেলিভারি রাইডার ছিলেন।

০৫:৫৪ পিএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার

কালীগঞ্জে নতুন স্কুল ভবন উদ্বোধন, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

কালীগঞ্জে নতুন স্কুল ভবন উদ্বোধন, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

শিক্ষার মান উন্নয়নে গাজীপুরের কালীগঞ্জে একাধিক স্কুলের নতু নভবন উদ্বোধন ও ২১৯ জন কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেয়া হয়েছে। এসময় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) দিনব্যাপী অনুষ্ঠানে সেন্ট মেরীস গার্লস হাইস্কুল এন্ড কলেজের নতুন ভবন উদ্বোধন শেষে শিক্ষার্থীদের বই পড়া ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে অত্র স্কুল মাঠে মাদক বিরোধী সমাবেশ হয়।

০৫:৪৪ পিএম, ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার

প্রশিক্ষণার্থীদের সনদ দিলো কালীগঞ্জ পৌরসভা

প্রশিক্ষণার্থীদের সনদ দিলো কালীগঞ্জ পৌরসভা

কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও যাতায়াত ভাতা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেলে পৌর মিলনায়তনে পৌরসভার অর্থায়নে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও যাতায়াত ভাতার অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এটিএ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সভার সহকারী প্রকৌশলী মন্নুর আহম্মেদ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উচ্চমান সহকারী মো. রিয়াদ হাসান।

০৬:০৫ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

সৌন্দর্যে মন কাড়ছে আকর্ষণীয় রঙ্গন ফুল

সৌন্দর্যে মন কাড়ছে আকর্ষণীয় রঙ্গন ফুল

বর্ষা ও গ্রীষ্ম মৌসুমে প্রকৃতিকে আরও রঙিন করে তুলেছে রঙ্গন (Ixora Coccinea) অত্যন্ত পরিচিত ও নান্দনিক শোভা বর্ধনকারী ফুল। লাল, কমলা, হলুদ, গোলাপি ও সাদা রঙের থোকা থোকা ফুলে সেজে ওঠে বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, পার্ক ও সড়কের পাশ। এ যেন জীববৈচিত্রের অপূর্ব সমন্বয়। প্রকৃতি সেজেছে অনন্য এক সাজে। আকর্ষণীয় রঙ্গন ফুলের সৌন্দর্যে প্রাণ ফিরে পেয়েছে সবুজ প্রকৃতি। বাহারি রঙ্গন ফুলে নজর কেড়েছে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চোয়ারিয়াখোলার সবিতা সেনের বাড়ির আঙিনা। বিভিন্ন রঙয়ের রঙ্গন ফুল সকলের দৃষ্টি কেড়েছে। ছোট ছোট থোকায় ফোটা ফুলের সৌন্দর্য উপভোগ করছে পথচারীরা। অনেকে ফুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলে সোস্যাল মিডিয়ায় পোস্ট করছেন।

০৪:০৭ পিএম, ৫ আগস্ট ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement