Apan Desh | আপন দেশ

আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি মিলন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:০৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি মিলন

ছবি : আপন দেশ

কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের এমপি ফজলুল হক মিলন।

সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে আলোকপাত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন। সভায় মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, চাঁদাবাজি বন্ধে আইনি ব্যবস্থা গ্রহন, কৃষি জমির মাটি কাটা বন্ধ করা, সড়কের জানজট নিরসনে পদক্ষেপ নেয়া ও সড়কে নিরাপত্তা বজায় রাখা, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুলিশের গোয়েন্দ নজরদারি বৃদ্ধি করা, অপপ্রচার থেকে বিরত থাকাসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।

আরও পড়ুন<<>>‘রান্নাঘরে জমে থাকা গ্যাস’ বিস্ফোরণে দগ্ধ ৯

উপজেলা প্রশাসনের প্রথম সভায় উপস্থিত হওয়ায় প্রধান অতিথি এমপি মিলনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লালগালিচা সংবর্ধনা প্রদান করা হয় এবং প্রশাসনের বিভিন্ন দফতরের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রিজওয়ানা রশীদ, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, পৌর সভার সহকারী প্রকৌশলী মন্নুর আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসনে আকাশ, আনসার ও ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা প্রশাসনের দফতর প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ ও গণমাধ্যকর্মীসহ প্রমুখ। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়