Apan Desh | আপন দেশ

কালীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়  দোয়া 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৫, ৩ জানুয়ারি ২০২৬

কালীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়  দোয়া 

ছবি: আপন দেশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কালীগঞ্জের সোম বাজার ঈদগাঁহ মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলের আয়োজন করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ।

শনিবার (০৩ জানুয়ারী) বাদ আসর উপজেলার তুমলিয়া ইউনিয়নের ঐতিহাসিক সোম বাজার ঈদগাঁহ মাঠ প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

আরও পড়ুন<<>>মাদকবিরোধী অভিযানে হামলার শিকার পুলিশ

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন সিরু, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আকন্দ, জেলা যুবদলের সাবেক সদস্য নয়ন হোসেন ভূইয়া, থানা যুব দলের যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রানা, বিএনপি নেতা জাকির হোসেন মেম্বার, মুনজুর হোসেন, মো. রমজান হোসেন, মো. রাসেল ইউনিয়নর যুব দল নেতা তারিকুল ইসলাম, তানভীর ইসলাম প্রিন্স, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান ও দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ। অনুষ্ঠানে আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী জড়ো হন। এছাড়া দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ নারী-পুরুষ মরহুমার রুহের মাগফিরাত কামনায় এ দোয়ায় শরীক হন।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে এবং তার স্মরণে দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়