Apan Desh | আপন দেশ

জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪১, ১৫ মার্চ ২০২৬

আপডেট: ১২:১৮, ১৫ মার্চ ২০২৬

জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

ছবি : আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়েছে। রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় এ অধিবেশন শুরু হয়। অধিবেশনের সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে রোববার পর্যন্ত মুলতবি হয়ে যায়।  

শনিবার (১৪ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

এ অধিবেশনের প্রথম দিনে দেয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : পেট্রোল-ডিজেল নিয়ে বড় সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী

অধিবেশন শুরুর দিনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের প্রতিবাদে ওয়াকআউট করে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়