Apan Desh | আপন দেশ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজন নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৯, ২৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৯:২৫, ২৬ ডিসেম্বর ২০২৫

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজন নিহত

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের কালিগঞ্জ থানাধীন আড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কমলা বেগম (৫৫), তার নাতনি অনাদি (১১) ও পূত্রবধূ সাদিয়া আক্তার (২৫)। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের ওসি সাঈদ আহমেদ জানান, বিকেলে গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ ধরে কমলা তার পুত্রবধূ ও নাতনি নিয়ে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেনের নিচে পড়ে তারা কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ