Apan Desh | আপন দেশ

ইউপি চেয়ারম্যান থেকে গাজীপুর সিটির দায়িত্বে শওকত হোসেন

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ইউপি চেয়ারম্যান থেকে গাজীপুর সিটির দায়িত্বে শওকত হোসেন

শওকত হোসেন সরকার।

শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি। তিনি কাশিমপুর এলাকার বাসিন্দা। ২০০৩ সাল থেকে গাজীপুর সিটি করপোরেশন গঠনের আগপর্যন্ত তিনি কাশিমপুর ইউপির চেয়ারম্যান ছিলেন।

একই ইউপিতে তার বাবা গিয়াসউদ্দিন সরকার প্রায় ১০ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর আগে তার দাদা জবেদ আলী সরকার ও চাচা সোহরাব উদ্দিন সরকারও পৃথক সময়ে ১০ বছর করে চেয়ারম্যান ছিলেন।

এবার শওকত হোসেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। 

বিএনপির একাধিক নেতাকর্মীরা জানান, স্থানীয় সরকার পরিচালনার অভিজ্ঞতার কারণেই তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় সরকার পরিচালনার অভিজ্ঞতার কারণেই শওকত হোসেনকে প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে। সিটি করপোরেশনের চলমান উন্নয়নকাজ তদারকি, নাগরিক সেবা নিশ্চিত এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখাই হবে তার প্রধান চ্যালেঞ্জ।

আরও পড়ুন : ৬ সিটিতে প্রশাসক নিয়োগ পেলেন যারা

এ বিষয়ে গণমাধ্যমকে শওকত হোসেন সরকার বলেন, ‘নগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। সবার সহযোগিতা কামনা করছি।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়