ছবি: আপন দেশ
পবিত্র রমজান শুরু হতে মাত্র কয়েকদিন বাকি। রমজান শুরুর আগেই কালীগঞ্জের বাজারগুলো লাগামহীন হয়ে পড়েছে নিত্যপণ্যের দাম। ক্রেতার সাধ্যের বাইরে চলে যাচ্ছে দ্রব্যমূল্য। রমজান আসার আগেই বাজারে এক ধরণের অদৃশ্য উত্তাপ তৈরি হয়েছে। ক্রেতারা বলছে স্থানীয় প্রশাসনের তদারকির ঘাটতিই এমন উত্তাপের অন্যতম কারন।
উপজেলার বেশ কয়েকেটি বাজার ঘুরে জানা যায়, সঠিক তদারকি ও মনিটরিং না থাকায় বাজারের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখা সম্ভব হচ্ছে না। প্রশ্ন হলো রমজানে কেন প্রতি বছর একই দৃশপট? রমজানে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে না থাকায় প্রতিবছরের ন্যায় এবারও ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। নতুন সরকারের প্রতি তাদের দাবী, শপদের পর প্রথম কাজ হোক দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ গ্রহন করা এবং বাজার সিন্ডিকেট ভেঙ্গে দেয়া।
আরও পড়ুন<<>>শপথ দ্রুত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: এ্যানী
উপজেলার কালীগঞ্জ বাজার, জামালপুর বাসাইর বাজার, নাগরী বাজার, আওড়াখালী ও নরুনবাজারসহ বেশ কিছু বাজারে সরেজমিনে দেখা যায়, খেজুর, তরমুজ, শষা ও লেবুসহ বেশ কিছু পণ্যের বাজার মূল্য আকাশছোঁয়া।
সাধারণ ক্রেতারা জানায়, কিছু অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ হলেই সকল পণ্য জনসাধারণের সাধ্যের মধ্যে থাকবে।
স্থানীয়রা মনে করেন, সকল প্রকার খাদ্য-শষ্য সংগ্রহ ও সরবরাহ স্বাভাবিক থাকলে দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম মুঠোফোনে জানান, বাজার নিয়ন্ত্রণে রাখতে রমজানের পূর্ব হতেই প্রশাসন সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। খাদ্যের সরবরাহ ও মজুদের বিষয়টা নজরদারীতে রয়েছে। তবে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান ও মনিটরিং শীগ্রই শুরু হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































