Apan Desh | আপন দেশ

এনসিপি প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪১, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৪৪, ১০ ফেব্রুয়ারি ২০২৬

এনসিপি প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

ছবি: আপন দেশ

গাজীপুর-২ আসনের এনসিপি প্রার্থী আলী নাছের খানের বিরুদ্ধে হলফনামার তথ্য গোপনের অভিযোগ ওঠেছে। এ ঘটনার প্রেক্ষিতে ধানের শীষের প্রার্থী এম.মঞ্জুরুল করিম রনির প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস রিটার্নিং কর্মকর্তার কাছে আইনানুগ ব্যবস্হা গ্রহণের জন্য আবেদন করেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হয়েছে।

আবেদনে অভিযোগ করা হয়েছে এনসিপি মনোনীত প্রার্থী আলী নাছের খানের হলফনামা ও ট্যাক্স রিটার্নে উল্লেখ করা জাতীয় পরিচয়পএ নম্বর এবং জন্ম তারিখ সরকারি ডাটাবেইজে প্রদত্ত তথ্যের সাথে মিল নেই। তিনি হলফনামায় তথ্য গোপন করেছেন। প্রার্থী আলী নাছের ব্যাংক একাউন্ট নম্বর দিয়ে অনলাইন যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে টাকা চেয়ে নির্বাচন কমিশনের আইন লঙ্ঘন করেছেন।

আরও পড়ুন <<>> জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা

গণপ্রতিনিধিত্ব আদেশ ( আরপিও) ১৯৭২ অনুযায়ী কোনো প্রার্থী হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা ঘোষণা প্রদান করলে তার মনোনয়নপএ বাতিলযোগ্য হয়ে যায়। 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়