Apan Desh | আপন দেশ

পুরষ্কার

সাফজয়ী যুবাদের সংবর্ধনা-আর্থিক পুরস্কারের ঘোষণা

সাফজয়ী যুবাদের সংবর্ধনা-আর্থিক পুরস্কারের ঘোষণা

মালদ্বীপের মালেতে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ইতিহাস গড়েছে বাংলাদেশ। টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-২০ যুব ফুটবল দল। তরুণদের এ দারুণ জয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সারা দেশে। এ সাফল্যের পর দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একইসঙ্গে দেশে ফেরার পর খেলোয়াড়দের সংবর্ধনা দেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ম্যাচটি ছিল শ্বাসরুদ্ধকর। টাইব্রেকারে জয় তুলে নেয়ায় দলকে প্রধানমন্ত্রী, দেশবাসী এবং ক্রীড়া পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানান। তিনি আরও জানান, দেশে ফিরলে বিমানবন্দরে চ্যাম্পিয়নদের বর্ণাঢ্যভাবে বরণ করে নেয়া হবে।

১২:৪০ এএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার

অবৈধ মজুত তেলের তথ্য দিলেই পুরস্কার

অবৈধ মজুত তেলের তথ্য দিলেই পুরস্কার

জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার সুনির্দিষ্ট তথ্য দিতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শুক্রবার (২৭ মার্চ) বিকালে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সরবরাহ তদারকি করতে ইতোমধ্যে দেশের সব জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। অবৈধ মজুতদারি বন্ধে যারা তথ্য দিয়ে সহায়তা করবেন, তাদের জন্য দ্রুতই আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা আসতে যাচ্ছে। এ লক্ষ্যে সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও পরামর্শ প্রদানের জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

০৮:২৯ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

একজন তালেব মাস্টারের স্রষ্টা আশরাফ সিদ্দিকী

একজন তালেব মাস্টারের স্রষ্টা আশরাফ সিদ্দিকী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার–২০২৬-এর জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (০৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। এ বছর সাহিত্যে অবদানের জন্য মরণোত্তরভাবে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন প্রখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. আশরাফ সিদ্দিকী। বাংলা সাহিত্য ও লোকঐতিহ্য নিয়ে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে এ সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে।

০৪:০৬ পিএম, ৮ মার্চ ২০২৬ রোববার

স্বাধীনতা পুরষ্কার পাচ্ছে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

স্বাধীনতা পুরষ্কার পাচ্ছে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ এর জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে সরকার।  বৃহস্পতিবার (০৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। এবারের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে তাকে মরণোত্তর এ সম্মাননা প্রদান করা হচ্ছে।

০৫:০১ পিএম, ৫ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement