Apan Desh | আপন দেশ

মাদক কারবারিকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

শরীয়তপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৪, ২১ ফেব্রুয়ারি ২০২৬

মাদক কারবারিকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

ছবি: আপন দেশ

শরীয়তপুরের নড়িয়া-সখিপুর আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ জানিয়েছেন, মাদক কারবারি বা মাদকসেবী ধরিয়ে দিলে পুরস্কার দেয়া হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

শফিকুর রহমান কিরণ জানান, কেউ যদি মাদক কারবারি ধরিয়ে দিতে পারে, তাকে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে। আর মাদকসেবী ধরিয়ে দিলে পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা দেয়া হবে।

তিনি বলেন, প্রমাণসহ মাদকসেবী বা কারবারিদের ছবি আমাকে দেবেন। পুরস্কারের টাকা আমি নিজে গোপনে দেব। তিনি আরও সতর্ক করে বলেন, আমার কোনো নেতাকর্মী বিচার-আচারে যুক্ত হতে পারবে না। কোনো অবস্থাতেই এ কাজ করা যাবে না। আমরা চাই আইন তার নিজস্ব গতিতে চলুক।

আরও পড়ুন <<>> দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ল যুবক

সংসদ সদস্যের এ ঘোষণার ফলে এলাকাজুড়ে মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তারা বলছেন, যদি ঘোষণা বাস্তবায়িত হয়, সমাজ থেকে নেশা ও ঘুষ বাণিজ্য বন্ধ করা সম্ভব হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়