লিটন দাস ও মুশফিকুর রহিম
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়টা এসেছিল প্রতিপক্ষের মাঠ রাওয়ালপিন্ডিতে। সেবারই বাবর-রিজওয়ানদের বিপক্ষে প্রথম সিরিজ জিতেছিল টাইগাররা। এবার নিজেদের মাঠে পাকিস্তানকে হারিয়ে টানা চার টেস্ট জয়ের রেকর্ড গড়ল লাল সবুজ দল। এ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাস।
দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তারা। মুশফিক জিতেছেন সিরিজ সেরার পুরস্কার আর লিটন হয়েছেন ম্যাচ সেরা। খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে কথা বলেন তারা দুই জনই।
আরও পড়ুন<<>>পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
ম্যাচসেরা লিটন বাংলাদেশের প্রথম ইনিংসে তার ১২৬ রানের ইনিংসটি নিয়ে বলেন, দুটি বাউন্ডারি মারার পর মনে হয়েছে এটা টেস্ট ক্রিকেট। আমার সময় নেয়া উচিত। যেহেতু বৃষ্টির চোখ রাঙানি আছে, তাই ভেবেছিলাম ১০–১৫ ওভার টিকলে খেলার গতিপথ পাল্টে যেতে পারে।
সিরিজসেরা মুশফিক মঞ্চে যেতেই পাকিস্তানি ধারভাষ্যকার রমিজ রাজা মজা করে বললেন, ১৬ বছর বয়সী মুশফিক! উত্তরে মুশফিকের পাল্টা কৌতুক, ১৬ গুণ ৩। মুশফিকের বয়সও ৩৯ বছর। মুশফিক বললেন, এ কৃতিত্ব পুরোটাই দলের। যেভাবে তারা গত দুই বছর ধরে খেলছে।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে নিজের সেঞ্চুরির চেয়ে প্রথম ইনিংসে লিটনের সেঞ্চুরিকে এগিয়ে রাখলেন মুশফিক, প্রথম ইনিংসে তার সেঞ্চুরিই আমাদের ম্যাচে টিকিয়ে রেখেছিল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































