Apan Desh | আপন দেশ

কানাডায় সেরা অভিনেত্রীসহ ৩ পুরষ্কার জিতলো ‘রইদ’

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৫, ৬ অক্টোবর ২০২৬

কানাডায় সেরা অভিনেত্রীসহ ৩ পুরষ্কার জিতলো ‘রইদ’

ছবি: সংগৃহীত

কানাডার চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ১২তম আসরে তিনটি পুরষ্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। এ আসরে সেরা অভিনেত্রীর সম্মানও হাতিয়ে নিয়েছে সিনেমাটি।

এ সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে অ্যাডাম-ইভের পৌরাণিক গল্পের আশ্রয়ে রহস্যময় এক উপাখ্যান তুলে ধরেছেন পরিচালক মেজবাউর রহমান সুমন।

এতে নাজিফা তুষি ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ।

মেজবাউর রহমান সুমন পরিচালিত এ সিনেমাটির আন্তর্জাতিক অর্জনে পুরো টিম ও দেশের চলচ্চিত্রাঙ্গনে আনন্দের জোয়ার বইছে। বাজিমাৎ করা বাংলাদেশের ‘রইদ’ একসঙ্গে তিনটি পুরস্কার জিতে নিল।

এর মধ্যে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি। ‘রইদ’ সিনেমায় সাদুর বউ চরিত্রে তার অনবদ্য অভিনয় এ স্বীকৃতি এনে দিল। এছাড়া উৎসবে সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীতের পুরস্কারও পেয়েছে ‘রইদ’।

এ উৎসবের এবারের আসরে সেরা সিনেমার পুরস্কার জিতেছে নেপালের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। এর আগে সিনেমাটি বিখ্যাত কান উৎসবের আঁ সার্তে রিগায় জুরি পুরস্কার পেয়েছিল।

আরও পড়ুন <<>> খলনায়ক ডনের জামিন নামঞ্জুর

‘রইদ’ সিনেমাটি নানা উৎসবে পৌঁছেছে। এর আগে নেদারল্যান্ডসের বিখ্যাত রটারড্যাম উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছিল ‘রইদ’।  শুধু তাই নয়, চলতি বছর অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশ থেকেও পাঠানো হয়েছে ‘রইদ’। ফলে অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এ সিনেমাটি।

সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জনে নাজিফা তুষি বলেন, এ পুরস্কার আমার জন্য ভীষণ আনন্দের এবং একই সঙ্গে আবেগেরও।

তিনি বলেন, ‘রইদ’ আমার কাছে শুধু একটি সিনেমা নয়, এটি এমন একটি কাজ, যার সঙ্গে অনেক মানুষের শ্রম, ভালোবাসা ও স্বপ্ন জড়িয়ে আছে। 

অভিনেত্রী বলেন, ‘সাদুর বউ’ চরিত্রটি আমার জন্যও অনেক চ্যালেঞ্জিং ছিল। চরিত্রটিকে নিজের মতো করে ধারণ করার চেষ্টা করেছি। নির্মাতা মেজবাউর রহমান সুমনের নির্দেশনা আমাকে অনেক সহযোগিতা করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়