Apan Desh | আপন দেশ

পেছালো স্বাধীনতা পুরস্কার প্রদানের অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৭, ৭ এপ্রিল ২০২৬

পেছালো স্বাধীনতা পুরস্কার প্রদানের অনুষ্ঠান

ফাইল ছবি

সরকার স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে। ফলে বৃহস্পতিবারের (০৯ এপ্রিল) পরিবর্তে ১৬ এপ্রিল দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় এ সম্মাননা প্রদান করা হবে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত অনুষ্ঠানটি ১৬ এপ্রিল বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ জন্য নতুন করে আমন্ত্রণপত্র পাঠানো হবে না; পূর্বে পাঠানো আমন্ত্রণপত্র দিয়েই অতিথিরা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

আরও পড়ুন <<>> সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা বুধবার

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়া (মরণোত্তর), সংগীতশিল্পী বশির আহমেদ (মরণোত্তর) এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেতসহ আরও অনেকে।

উল্লেখ্য, গত ৫ মার্চ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়