Apan Desh | আপন দেশ

কলকাতায় জয়ার জয়জয়াকার

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৬, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:৫৭, ১ ফেব্রুয়ারি ২০২৬

কলকাতায় জয়ার জয়জয়াকার

অভিনেত্রী জয়া আহসান: ছবি ফেসবুক থেকে

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় যেমন অভিনয়ে যে কোনো ভূমিকায় সাবলি তেমনি পোশাকেও রুচিশীল। দুইয়ে মিলে সৌন্দর্যের এক অনন্য সমন্বয়। ট্র্যাডিশনাল হোক বা ওয়েস্টার্ন প্রতিটি সাজেই নিজের স্বকীয়তা বজায় রেখে নজর কাড়তে জানেন এ চিত্রনায়িকা। 

নতুন বছর শুরুতেই ভারতে বড় স্বীকৃতি অর্জন করে আবারও আলোচনায় এসেছেন জয়া। পরিচালক সুমন মুখার্জি নির্মিত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী (সমালোচক বিভাগ) পুরস্কারে ভূষিত হয়েছেন। এমন খুশির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে শেয়ার করেছেন এ অভিনেত্রী।

গোলাপি পোশাকে নতুন কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া। এসব ছবিতে ধরা পড়েছে তার হাস্যোজ্জ্বল মুহূর্ত। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলে। যেখানে তার রূপের জাদুতে কাবু হয়েছেন নেটিজেনরা।

বর্তমানে টালিগঞ্জেই সময় কাটাচ্ছেন জয়া আহসান। সেখানকার বিভিন্ন ইভেন্টেও দেখা যাচ্ছে তাকে। শনিবার (৩১ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন জয়া আহসান। 

ছবিগুলোতে দেখা যায়, জয়া একটি স্লিভলেস হল্টার-নেক স্টাইল গোলাপি গাউন পরেছেন। পোশাকটির পেছনের অংশটি ‘ওপেন ব্যাক’ ডিজাইনের, যা তার লুকে একটি আধুনিক ও সাহসী ছোঁয়া এনেছে। চুলে একটি পরিপাটি পনিটেল এবং কানে ছোট টপ ব্যবহার করে তিনি তার লুকে আভিজাত্য বজায় রেখেছেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, গোলাপি আভা, অকৃত্রিম মুহূর্ত, চিরন্তন এক সন্ধ্যা…।

আরও পড়ুন<<>>আজহারিকে ধন্যবাদ জানালেন বর্ষা

ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে বিভিন্ন পুরস্কারের ক্রেস্ট ও একটি অ্যান্টিক প্রজেক্টর, যা তার বর্ণাঢ্য ক্যারিয়ারেরই ইঙ্গিত দেয়।

অভিনয় দক্ষতার পাশাপাশি জয়ার চিরযৌবনা রূপ ও ফ্যাশন সেন্স বরাবরই প্রশংসিত। এ নতুন লুকেও তার ব্যতিক্রম হয়নি। তার পোস্টের নিচে ভক্তদের মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে। 

এক ভক্ত লিখেছেন, পিঙ্ক হিউসে জয়া আহসান মানেই আলাদা এক গ্রেস- ন্যাচারাল, ক্যান্ডিড আর চিরকালীন সৌন্দর্যের নিখুঁত মিল। আরেকজন মন্তব্য করেছেন, ‘কি মিষ্টি লাগছে!’। আরেক ভক্ত লিখেছেন, অসাধারণ ফ্যাশন সেন্স, চোখ ফেরানো দায়!।

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতেই টালিউডে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসানের নতুন সিনেমা ‘ওসিডি’। সব মিলিয়ে ক্যারিয়ারের এক তুঙ্গে অবস্থান করছেন এ তারকা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়