Apan Desh | আপন দেশ

গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৬, ৯ মে ২০২৬

গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ

ছবি : সংগৃহীত

যুব সমাজকে ক্রীড়ামুখী, শৃঙ্খলাবদ্ধ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গাইবান্ধায় অনুষ্ঠিত হলো  “নতুন কুঁড়ি স্পোর্টস”-এর বর্ণাঢ্য পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

শনিবার (০৯ মে) বিকেলে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবমুখর, প্রাণচাঞ্চল্যে ভরপুর তরুণ-তরুণীদের উপস্থিতি।

মার্শাল আর্ট, দাবা, কাবাডি, সাঁতার, ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্টে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি একজন মানুষকে শৃঙ্খলাবদ্ধ, আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণসম্পন্ন করে গড়ে তোলে। তরুণদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে ক্রীড়ার কোনো বিকল্প নেই। 

আরও পড়ুন<<>>নওগাঁয় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ, উচ্ছ্বাস ও উৎসবের আবহ।

আয়োজকরা জানান, “নতুন কুঁড়ি স্পোর্টস” ভবিষ্যতেও জেলার তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি ক্রীড়াবান্ধব সমাজ গঠনে সহায়তা করবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়