Apan Desh | আপন দেশ

ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল পেলেন মাঈন-জিয়া

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:০৮, ৩০ মার্চ ২০২৬

ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল পেলেন মাঈন-জিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স উৎসবে ১৯তম মোটর সাইকেল পেলেন কুমিল্লা নাঙ্গলকোট শাখার গ্রাহক মাঈন উদ্দিন। ২০তম মোটর সাইকেল পেয়েছেন ফেনী শাখার সেলফিন গ্রাহক মো. জিয়াউল হক। 

যুক্তরাষ্ট্র প্রবাসী নাসির উদ্দিনের পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে মাঈন উদ্দিন এবং দক্ষিণ আফ্রিকা প্রবাসী মোহাম্মদ মমিনুল হকের পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে মো. জিয়াউল হক এ পুরস্কার পেয়েছেন। 

আরও পড়ুন<<>>১১৫ ডলার ছাড়াল তেলের দাম

রোববার (২৯ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ডিজিটাল র‌্যাফেল ড্রতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন। এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশন প্রধান মো. মোতাহার হোসেন মোল্লা, ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, ফরেন ট্রেড প্রসেসিং ডিভিশন প্রধান মো. দাউদ খান এবং রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার ও অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার মো. আরাফাত হোসাইন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাহে রমাদান উপলক্ষ্যে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের মধ্যে ডিজিটাল র‌্যাফেল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্ম দিবসে (রোববার-বৃহস্পতিবার) একটি করে মোট ২০টি মোটর সাইকেল উপহার দেয়া হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়