Apan Desh | আপন দেশ

কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন যারা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৩, ২ মার্চ ২০২৬

আপডেট: ১৫:২৬, ২ মার্চ ২০২৬

কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন যারা

ছবি: আপন দেশ

নিজ নিজ ইভেন্টে ক্রীড়াঙ্গনে অবদান রাখায় বেশ কয়েকজন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদকে সম্মাননা প্রদান করেছে লন্ডনভিত্তিক সংস্থা আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট। তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের ১ নম্বর খেলোয়াড় খই খই সাই মারমা। দেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি হয়েও বালিকা বয়সে সিনিয়র বিভাগে অংশ নিয়ে ইসলামিক সলেডিরাটি গেমস ২০২৫ এ মিশ্র দ্বৈতে রৌপ্যপদক জয় করায় তাকে এ সম্মাননা দেয়া হয়।

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক খই খই সাই মারমার হাতে সম্মাননা স্মারক ও এক লাখ টাকা আর্থিক অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে ট্রাস্টের সভাপতি আবু নাসের শেখ ও সাধারণ সম্পাদক সরফরাজ শাপুসহ ক্রীড়া অঙ্গন সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন।

দেশের ক্রীড়াঙ্গনে সাবেক ও বর্তমান সফল তারকাদের অসামান্য অবদানকে স্বীকৃতি জানাতে সাতটি ডিসিপ্লিনে মোট নয়জন কৃতী ক্রীড়াবিদকে এ বছর এ পুরস্কার প্রদান করা হয়। 

আরও পড়ুন<<>>অবশেষে দেশে ফিরলেন মুশফিক

অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আলফাজ আহমেদ (ফুটবল), হাবিবুল বাশার সুমন (বিসিবি) ও মারুফা আক্তার (ক্রিকেট), আমিরুল ইসলাম (হকি), আল আমিন জুমার (ব্যাডমিন্টন) ও সাগর ইসলাম (আর্চারি)। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

পুরস্কার গ্রহণের পর খই খই সাই মারমা বর্তমান সরকার ও আয়োজকদেও প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ইসলামিক সলিডারিটি গেমসে পদক জয়ের পর বর্তমান প্রতিমন্ত্রীই প্রথম তার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, যেকোনো সম্মাননা কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি। এটি যেমন আনন্দের, তেমনি দেশের প্রতি দায়িত্ববোধও বাড়িয়ে দেয় । ২০২৩-২৫ সালে সাউথ এশিয়ান জুনিয়রে আমি প্রতিবার ব্রোঞ্জপদক জিতেছি। ২০২৬ আমার শেষ সাউথ এশিয়ান জুনিয়র। সর্বোচ্চ চেষ্টা দিয়ে দেশ ও ফেডারেশনের সুনাম বাড়াতে চাই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়