Apan Desh | আপন দেশ

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৭, ৫ অক্টোবর ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ছবি: সংগৃহীত

নোবেল পুরস্কারের এবারের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে এবার পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী-কার্ল ডেইসারোথ, পিটার হেগেম্যান ও জর্জি নাগেল।

সোমবার (০৫ অক্টোবর) প্রথম দিনেই চিকিৎসাবিজ্ঞান বা শারীরতত্ত্বে ২০২৬ সালের নোবেলজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে।

আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স-সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কার দেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> পায়ুপথে জেলের পেটে বাইম মাছ, অতপর...

সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে আনুষ্ঠানিকভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়।

নোবেল পুরস্কারের ঘোষণার প্রথম দিন চিকিৎসাবিজ্ঞান দিয়ে এবারের পুরস্কার ঘোষণা শুরু হলো। পর্যায়ক্রমে অন্যান্য শাখার নোবেলজয়ীদের নামও প্রকাশ করা হবে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়