Apan Desh | আপন দেশ

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১১, ১৬ মার্চ ২০২৬

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

এপ্রিলে বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে সফরের সূচি প্রকাশ করেছে। এবারই প্রথমবার বাংলাদেশের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা।

সূচি অনুযায়ী, শ্রীলঙ্কা নারী দল ১৭ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে। সঙ্গে সঙ্গে তারা রাজশাহীর উদ্দেশে রওনা দেবে। ১৮ ও ১৯ এপ্রিল অনুশীলন পর্ব শেষে ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি দুটি ওয়ানডে ম্যাচ ২২ ও ২৫ এপ্রিল একই ভেন্যুতে হবে। প্রতিটি ম্যাচ সকাল সাড়ে ৯টায়।

ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর ২৬ এপ্রিল শ্রীলঙ্কা দল সিলেটের উদ্দেশে রওনা দেবে। ২৭ এপ্রিল অনুশীলন করবে তারা। এরপর ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশর সঙ্গে। বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ ৩০ এপ্রিল ও ২ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। সফর শেষে ৩ মে দেশে ফেরার কথা রয়েছে শ্রীলঙ্কা দলের।

আরও পড়ুন <<>> সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ

বাংলাদেশে শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে খেলার স্মৃতি খুব বেশি নেই। সর্বশেষ ২০১১ সালে নারী বিশ্বকাপ বাছাইপর্বে তারা এখানে ওয়ানডে ম্যাচ খেলেছিল। এর আগে ২০০৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় নারী সিরিজেও অংশ নিয়েছিল শ্রীলঙ্কা। সে আসরে বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল শ্রীলঙ্কার মেয়েরা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের